কতজন অতিথির অনুষ্ঠান করা যাবে?
পার্টি সেন্টারে একসাথে ১৫০ জন খাবার খেতে পারেন, আর বড় দলকে আমরা ধাপে ধাপে খাবার দিই। এখানে সর্বোচ্চ ৭০০ জন অতিথির অনুষ্ঠান হয়েছে। আপনার দলের সংখ্যা জানালে আমরা সময়সূচি সাজিয়ে দেব।
কত দিন আগে বুক করতে হবে?
গ্রুপ পিকনিক ও অনুষ্ঠানের জন্য অন্তত ১৫ দিন আগে, আর ডে ট্যুরের জন্য অন্তত ৩ দিন আগে।
বড় বাস কি পার্ক পর্যন্ত আসতে পারে?
মিনিবাস সরাসরি পার্কে আসতে পারে। পার্কে আসার রাস্তায় তীক্ষ্ণ মোড় থাকায় বড় বাস ঢুকতে পারে না; সেগুলো মহাসড়কের কাছে নুরীতলায় থামে, সেখান থেকে হেঁটে বা অটোরিকশায় ১০–১২ মিনিট।
কীভাবে বুক করব?
তারিখ, অতিথি সংখ্যা ও পছন্দের প্যাকেজ জানিয়ে 01811-936618 নম্বরে WhatsApp বা কল করুন।
বুকিং মানি ও বাতিলের নিয়ম কী?
তারিখ নিশ্চিত করতে ৫০০০ টাকা অথবা মোট বিলের ১০%, যেটি বেশি, নগদ বা বিকাশে বুকিং মানি দিতে হয়। অনুষ্ঠানের ১০ দিন বা তার বেশি আগে বাতিল করলে পুরো টাকা ফেরত পাবেন। এর পরে ফেরত দেওয়া সম্ভব হয় না, কারণ তারিখটি আপনার জন্য সংরক্ষিত থাকে।
বাকি টাকা কখন দিতে হবে?
যেসব অনুষ্ঠানে আমরা খাবার দিই, সেখানে বুকিং মানিসহ মোট বিলের ৯০% অনুষ্ঠানের অন্তত ৪ দিন আগে দিতে হয়; তখনই রান্নার জন্য অতিথি সংখ্যা চূড়ান্ত হয়। বাকি ১০% অনুষ্ঠান শেষ হওয়ার আগে। নিজের বাবুর্চি আনলে অনুষ্ঠানের দিন পুরো হিসাব মেটাতে হয়, নির্ধারিত সর্বনিম্ন অতিথি সংখ্যা আর প্রকৃত উপস্থিত অতিথি, এ দুটির মধ্যে যেটি বেশি তার ভিত্তিতে।
ডে ট্যুর বুকিংয়ের নিয়ম কী?
জনপ্রতি ১০০ টাকা দিয়ে বুক করতে হয়, যা ডে ট্যুরের দাম থেকে বাদ যায়; বাকিটা ট্যুরের দিন দিতে হয়। এই ১০০ টাকা আপনার তারিখ নিশ্চিত করে, তাই ফেরত দেওয়া যায় না; তবে দিন বদলাতে হলে অন্তত ১ দিন আগে জানালে আমরা তারিখ বদলে দেব।
বৃষ্টি হলে কী হবে?
পার্টি সেন্টারে ছাউনি আছে, তাই বৃষ্টিতেও আপনাদের খাওয়াদাওয়া ও আড্ডা চলতে পারে। নিরাপত্তার জন্য বৃষ্টি বা ঝড়ের সময় রাইড ও নৌকা বন্ধ থাকে।
গান বাজানো যাবে?
হ্যাঁ, তবে মাঝারি আওয়াজে, কারণ এটি প্রকৃতির মাঝে একটি শান্ত জায়গা।
নিজেদের বাবুর্চি আনা যাবে?
হ্যাঁ, “নিজস্ব বাবুর্চিসহ” প্যাকেজে খোলা রান্নাঘর ও পার্টি সেন্টারসহ নিজের বাবুর্চি আনা যায়।
ফটোগ্রাফার বা ড্রোন আনা যাবে?
হ্যাঁ। ছবি তোলা ফ্রি, ড্রোনের জন্যও পার্কের কোনো ফি নেই। ড্রোন চালাতে চাইলে বাংলাদেশের সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের (CAAB) প্রয়োজনীয় অনুমতি আগে থেকে নিয়ে আসার অনুরোধ রইল।